Main Menu

সিলেট নগরীতে মহিলা দলের সদস্য সংগ্রহ শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর শিবগঞ্জ-উপশহর এলাকায় সিলেট মহিলা দলের আয়োজনে ওয়ার্ড ভিত্তিক সদস্য কার্যক্রম শুরু করা হয়। এতে মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিক সামিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভানেত্রী জাহানারা ইয়াসমিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদীর।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলীয় অবস্থানকে শক্তিশালী করতে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও প্রস্তুত হতে হবে। তাই এখন থেকেই নিজ নিজ এলাকায় নেতৃত্ব পালনে নিজেকে তৈরী করে প্রস্তুত করার বিকল্প নাই। মানুষ গুম খুন হত্যা ধর্ষণ চায়না, স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে চায়। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সরকারের পতন ঘটাতে হবে। পছন্দের প্রাথীকে ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। সুস্থ জীবন সমাজে বসবাস মানুষের ন্যায্য অধিকার। এই অধিকার বাস্তবায়নে পুরুষের সাথে প্রত্যেক মহিলাদেরকেও সচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন ফাতেমা জামান রোজী, ২১নং ওয়ার্ডে সভানেত্রী শিপারা বেগম, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান, সদর উপজেলা মেম্বার পারুল বেগম, রাহেলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, রীনা বেগম, তানিয়া বেগম, হাসিনা রহমান, শারমিন আক্তার, জেসমিন আক্তার, ইয়াসমিন আক্তার, মুক্তা বেগম, ফরিদা আক্তার চৌধুরী, ইসমতারা প্রমুখ।

Share





Related News

Comments are Closed