Main Menu

মেয়র আনিসুল হক শঙ্কামুক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত মেয়র আনিসুল হক এখন শঙ্কামুক্ত। ঈদের পর দেশ ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Manual6 Ad Code

লন্ডনের একটি হাসপাতালে গত চার দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেয়রের একান্ত সচিব এ কে এম মিজানুর রহমান জানান, বাংলাদেশের চিকিৎসকরা সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। গত রোববার ১৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন মেয়র। সেখানকার চিকিৎসকরা তার রোগ নির্ণয় করেছেন। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসায়।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘লন্ডনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত। আশা করছি শিগগিরই দেশে ফিরবেন।’

Manual1 Ad Code

ঈদের আগেই আসতে পারেন তবে একটু দেরি হলে ঈদের পরে ফিরতে পারেন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আনিসুল হকের খবর রাখছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৫ আগসট) ফোন করে মেয়রের স্ত্রীর সঙ্গে কথা বলেন। তার শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় প্রধানমন্ত্রী মেয়রের আরোগ্য কামনা করেন।’

Manual6 Ad Code

উল্লেখ্য, গত দুই মাস ধরে আনিসুল হক এ রোগে ভুগছেন। শুরু থেকেই দেশে ডাক্তার দেখিয়েছেন। তারা রোগ নির্ণয় করতে পারেননি। গত ২৮ জুলাই পারিবারিক কাজে তিনি লন্ডনে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code