রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এছাড়া ভর্তি পরীক্ষায় আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।
তিনি জানান, রাবিতে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ আবার চালু করা হয়েছে। ২০১২, ১৩, ১৪, ১৫ সালে মাধ্যমিক ও সমমান এবং ২০১৬, ১৭ সালে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এছাড়া ভর্তি পরীক্ষায় আবেদন প্রক্রিয়া ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে অ্যাকাডেমিক কমিটির সভায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৩ আগস্ট পরীক্ষা কমিটির মিটিংএর মাধ্যমে দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা চালুর করার বিষয়ে প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় প্রস্তাবটি চূড়ান্ত আকারে পাস করা হলো।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৩.০০ পয়েন্টসহ মোট ৭.০০ পয়েন্ট (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। এছাড়া বাণিজ্য বিভাগের ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ পয়েন্টসহ মোট ৭.৫০ (চতুর্থ বিষয়সহ) এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ পয়েন্টসহ মোট ৮ পয়েন্ট (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে।
এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অংশগ্রহণের সুযোগ বন্ধ ঘোষণা করা হয়। বর্তমান প্রশাসন দায়িত্বে আসার পর আবার চালুর প্রস্তাবনা দেয়া হয়। প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয়বার ভর্তিপরীক্ষা চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed