Main Menu

ওসমানীনগরে ২১ বস্তা ভারতীয় বিড়িসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়িসহ দুই জনকে আটক করেছে ব্যাটালিয়ন পুলিশ। বুধবার (১৬ আগস্ট) রাতে উপজেলার গোয়ালাবাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- গোয়ালাবাজার ইউনিয়নের নগরী কাপন গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র আয়াছ মিয়া (৩৮) ও একই ইউপির ইলাশপুর গ্রামের সতেন্দ্র করের পুত্র সমর কর (৪৮)।
নাসির বিড়িসহ আটককৃত দু’জনকে বুধবার রাতে ওসমানীনগর থানায় হস্তান্তর করে ব্যাটেলিয়ান পুলিশ।
জানা যায়, বুধবার রাত ৭টার দিকে সিলেট ব্যটেলিয়ান পুলিশ ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব গোয়ালাবাজার থেকে ২১ বস্তা সরকার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই জনকে আটক করে নিয়ে যায় তারা। উদ্ধারকৃত নাসির বিড়ির বাজার মূল্যে ৫ লক্ষ ৫ হাজার ৫শত টাকা।
পরবর্তিতে ব্যাটেলিয়ান-৭ পুলিশের এস আই আলী খান বাদী হয়ে বৃহস্পতিবার ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা (মামলা নং ১৫) দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ আটককৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

Share





Related News

Comments are Closed