জাতীয় শোক দিবসে সিসিকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
এ উপলক্ষে সোমবার বেলা ৩টায় বন্দরবাজারস্থ নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ‘খ’ ও ‘গ’ গ্রুপে যথাক্রমে প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণী, ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণী এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বকস লিপন, সংরক্ষিত আসনে জাহানারা খানম মিলন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, নিবার্হী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষন কর্মকর্তা আ.ন.ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী ওরবিন্দু দেব প্রমুখ।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed