ঈদের ছুটি ৬ দিন হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি তিন দিন থেকে বাড়িয়ে ছয় দিন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি অন্য প্রধান দুটি ধর্মের ধর্মীয় উৎসবের ছুটি দু’দিন থেকে বাড়িয়ে চার দিন করা হচ্ছে।
এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিগগিরই এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রস্তাবে বলা হয়, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদের সময় ঢাকাসহ অন্য বড় শহরগুলো থেকে সরকারি ও বেসরকারি অফিসের চাকরিজীবীরা নিজ শহর ও গ্রামে প্রায় একই সঙ্গে যাত্রা শুরু করেন। এতে যানবাহনের ওপর মাত্রাতিরিক্ত চাপ পড়ে। দুর্ঘটনা বেড়ে যায় এবং দূরপাল্লার যাত্রায় দীর্ঘ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। আবার ঈদের ছুটি শেষে অফিস খোলার পর ১-২ দিন সরকারি ও বেসরকারি কর্মচারীদের উপস্থিতি কম থাকে। কর্মচারীদের উপস্থিতি কম থাকা সত্ত্বেও ইউলিটি সার্ভিস যেমন লিফট, গাড়ি চালু রাখতে হয়। এতে ইউলিটি সার্ভিসের সদ্ব্যবহার হয় না।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed