সিলেটে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা; শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফাতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিশেষ অভিযান চালিয়ে শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে তিনজনকে গত ৭ আগস্ট সিলেট নগরীর সোবহানীঘাটে দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। আর বাকিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হচ্ছে।
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জনকে কোতয়ালী থানা এবং দুই জনকে দক্ষিণ সুরমা থানার পুলিশ গ্রেফতার করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ১১ শিবির কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার রাতভর নগরীর বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট সরকারী কলেজ শিবিরের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ (২৮), একই কলেজের শিবিরের সাথী ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৪), শিবির কর্মী ও গোয়াইনঘাট উপজেলার দমদমা গ্রামের কবির মিয়ার ছেলে সেলিম উদ্দিনকে (২২) ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আশিকের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।
গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে-কানাইঘাটের চড়িপাড়া গ্রামের অজই মিয়ার ছেলে রেজাউল করিম (২২), ছাতক উপজেলার আনুজানি গ্রামের মতিউর রহমানের ছেলে এমদাদ হোসেন (২১), গোয়াইনঘাটের বহর গ্রামের মবশ্বির আলীর ছেলে কামিল আহমদ সোহেল (২০), বিয়ানীবাজারের মাতুরা গ্রামের তারেক আহমদ (২২), নগরীর বনকলাপাড়ার নতুন মসজিদ কোয়ার্টারের বাসিন্দা আব্দুল্লাহ (২৩), একই এলাকার নুরানী ৮২/১৪ বাসার বাসিন্দা সফি উদ্দিন (২৩)। এছাড়া, দক্ষিণ সুরমা থানা পুলিশের হাতে গ্রেফতার দুই শিবির কর্মীর নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
এদিকে, গ্রেফতারদের নিয়ে সোমবার বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, আটককৃতদের মধ্যে তিনজনকে সোবহানীঘাটের হামলা মামলায় এবং বাকিদের শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী ও সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) এবং জালালাবাদ কলেজের ছাত্র উপশহরের জালাল উদ্দিনের ছেলে ছাত্রলীগকর্মী আবুল কালাম আসিফকে (১৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃক্তরা। গুরুতর আহত শাহীনকে সোমবার রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। এ হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে শিবিরকে দায়ি করা হলেও শিবিরের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed