হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের অলিপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন । এতে আহত হয়েছে আরো ৩ জন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের আশিক মিয়া ও একই গ্রামের বাচ্চু মিয়া। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ জানায়, সিলেটমুখী ইট বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় হবিগঞ্জের বানিয়াাচং মুখী একটি মাইক্রোবাস দ্রæতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী আশিক মিয়া নিহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বাচ্চু মিয়া নামের আরো একজন মারা যায়।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed