Main Menu

শিবগঞ্জে নদী থেকে যুবতীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক যুবতীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পাগলা নদীর তক্তিপুর ঘাটের বিপরীতে উত্তর উজিরপুর এলাকা থেকে নদীতে ভাসমান মরদেহটি উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, মরদেহের পরনে শুধু সালোয়ার পাওয়া যায়। মরদেহে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন মেলেনি। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান উপপরিদর্শক রাজ্জাক।

Share





Related News

Comments are Closed