Main Menu

মৌলভীবাজারে বাসের ধাক্কায় ১ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার শ্রীমঙ্গলে রোববার বেলা ১১টায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মুত্যু হয়েছে।

নিহত তালেব আলী (৫৫) রাজনগর উপজেলার মহলাল গ্রামের মৃত আছর আলীর ছেলে।

পুলিশ জানায়, বেলা ১১টায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পথচারী তালেবকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহমদ জানান, ধাক্কা দেওয়া বাসটি শ্রীমঙ্গলে চালকসহ আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed