তিস্তা নদীর পানি বিপদসীমার ওপরে, ২০ গ্রাম প্লাবিত
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : উজানের পাহাড়ী ঢলে ও গত তিনদিনের টানা বর্ষনে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ রবিবার সকাল থেকে বিপদসীমার ৬০ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ৪০ সেন্টিমিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রেখেও তিস্তা নদীর পানির উত্তাল ঢেউয়ের তোড় সামলাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিস্তা নদীর আশেপাশের বাড়ী-ঘর সরানোর জন্য মাইকিং করে রেড এলার্ট জারি করেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। ৫ বছরের মধ্যে আজ সর্বোচ্চ বিপদ সীমা অতিক্রম করলো।
একদিকে কয়েকদিনের টানা বর্ষন অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির লেবেল বৃদ্ধি পায় । এতে করে তিস্তা চর এলাকার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা চর এলাকার নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ও খালিশাচাপানি,ঝুনাগাছ চাপানি, খগাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই ইউনিয়নের ও জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী, কৈমারী ও শৈলমারী ইউনিয়নের ২০টি গ্রামের ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে । এসব পানিবন্দি পরিবার মানবেতর জীবন যাপন করছে । বিশুদ্ধ খাবার পানির অভাবে পানিবন্দি মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। পানিবন্দি এসব মানুষ জন, হাঁস-মুরগী, গরু-ছাগল নিয়ে পড়েছে বিপাকে। বাড়ি-ঘর, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় এসব মানুষ দৃর্বিসহ জীবন যাপন করছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed