Main Menu

সিলেট নগরী থেকে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেলে উপরপাড়া বায়তুল আমান মাদ্রাসা এলাকা থেকে মোজাহিদ হোসেন মাহীন নামের ১২ বছরের ওই ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবী ও পেন্ট। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ ছেলেটির সন্ধান পেলে তার মামা সাংবাদিক শামীম হোসাইন ০১৭১০১৩১১৪০ এই মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য মোজাহিদ হোসেন মাহীন উপরপাড়া বায়তুল আমান মাদ্রাসা হোস্টেলে থেকে হিফজ বিভাগে অধ্যায়ন করত।

Share





Related News

Comments are Closed