সিলেট নগরী থেকে আ’লীগ নেতার ভাই নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তোপখানা থেকে মো. হীরা মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোরে বাসা থেকে বেরিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তার ছোট ভাই ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এনামুল হক মুক্তা শনিবার ১২ আগস্ট কোতোয়ালী থানায় জিডি (নং ৯৪৮) করেছেন। হীরা তোপখানা সুরমা ভ্যালি ১৪৬ নম্বর বাসার মৃত আব্দুর রহমান সোবা মিয়ার ছেলে। এক সময় তিনি কাজিরবাজারের ব্যবসায়ী ছিলেন।
জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার ভোরে নিজ বাসা থেকে বের হন হীরা মিয়া (৬৫)। অনেক জায়গায় তাকে খুঁজেও সন্ধ্যান মিলেনি। তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৭১১৩০০৫০৬ এই মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed