Main Menu

দক্ষিন সুরমায় ইয়াবাসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে শুক্রবার বিকেলে এক নারীসহ ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, মোবাইল, নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের মনফর আলীর ছেলে বখতার মিয়া (২৮) ও দক্ষিণ সুরমার ভার্থখলা স্বর্ণালী বি-৪৫ এর মো. শাহীন মিয়ার স্ত্রী সাবিহা বেগম (২৮)।
সিলেট মহানগর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নারীসহ এক যুবককে আটক করে। এ সময় তাদের তল্লাশী করে ৩০৫পিছ ইয়াবা, ৬টি মোবাইলসেট, নগদ ১ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed