শোক দিবসে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
জাতীয় শোক দিবসের আগের দিন ১৪ আগস্ট বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।
১৫ই আগস্ট সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। শহীদ মিনারের কর্মসূচী শেষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে শিরনী বিতরণ করা হবে।
গৃহীত কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক স্তরের নেতাকর্মীকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
এদিকে এক বিবৃতিতে সিলেট জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রত্যেক উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালনের আহবান জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed