Main Menu

বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম (স্কুল, কলেজ, মাদরাসা) সিলেট জেলা শাখার প্রতিনিধি সম্মেলন ১১ আগস্ট শুক্রবার বেলা ১১টায় সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হয়।
খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজু সরকার এর সঞ্চালনায় সকল এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদরাসা) শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবী আদায়ের লক্ষ্যে আলোচনাক্রমে সর্বসম্মতিতে প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিনকে সভাপতি ও প্রভাষক জ্যোতিষ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন- সহ-সভাপতি রঞ্জিত কুমার তালুকদার, মোঃ বদিউল আলম, মোঃ আনোয়ারুল হক, মোঃ আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল মামুন ও স্বপন দাশ, সহ সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, আজিজুর রহমান, সাজিদ মিয়া, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু সরকার, সহ সাংগঠনিক মোঃ জিয়াউর রহমান, আব্দুল মতিন, আব্দুল বাছিত, মোঃ নুরুল হক, রুহেল আমীন, অর্থ সম্পাদক মনোহর রায়, সহ অর্থ সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক আজিজ আহমদ খালেদ, সহ প্রচার মোঃ কিবরিয়া, সাদেক মিয়া, নূরে আলম সিদ্দিকী, হারিছ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শান্ত ভট্টাচার্য্য, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ কলিম উল্লাহ, বিবেক কুমার হালদার, ছয়ফুল আমিন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed