শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিমানবন্দরে একটি এয়ার লাইন্সের অফিসে শুক্রবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিমানবন্দর সূত্রগুলো জানায়, শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের আগের শিফটের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, ‘বিমান বন্দরের মূল ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।’
বিমানবন্দরের একটি সূত্র জানায়, সৌদি এয়ারলাইন্সের পাশের একটি এয়ারলাইন্স অফিসে শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন লেগে কালো ধোঁয়া বের হতে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২ নম্বর বহির্নোঙরে এয়ার ইন্ডিয়ার অফিস এলাকায় হঠাৎ আগুন জ্বলে কালো ধোঁয়া বের হতে থাকে। তবে আগুনের তীব্রতা অনেক কম ছিল। এ সময় অনেকেই ভেতর থেকে বের হয়ে আসেন।
নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের বিশেষ ইউনিট এবং র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগুন লাগার কারণ জানার চেষ্টা করছেন। তবে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।
বিমানবন্দর সূত্রগুলো জানায়, আগুনের ঘটনায় হজ ফ্লাইট ও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed