বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সুভাষ সরকার (৬৫), সুমিতি সরকার (৫০)।
আজ শুক্রবার সকালে উপজেলার স্বদেশী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের নড়বরে খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে বসত ঘরের টিনের চালে পড়ে যাওয়ার পর প্রথমে বাড়ির মালিক সুভাষ সরকার বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বামীকে রক্ষা করতে স্ত্রী সুমিতি সরকার এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের পরিবারে শেফালী, শিউলি, মাধবী নামক তিন কন্যা ও নিবেদন নামক এক পুত্র সন্তান রয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed