ঝিনাইদহ শহরে ভুয়া চিকিৎসকের কারাদন্ড
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে অসিত কুমার নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট আফিস মোড়ে নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে ওই চিকিৎসককে আটক করে এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন অসিত কুমার।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ের নোবেল ড্রাগ হাউজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়। আদালতে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত ভুয়া চিকিৎসক শহরের বেপারিপাড়ার গৌর গোপালের ছেলে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed