Main Menu

জালালাবাদ কলেজ ৩দিনের জন্য বন্ধ ঘোষণা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় সোমবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন জালালাবাদ কলেজের সাবেক ও বর্তমান দুই শিক্ষার্থী। কলেজের সামনের রাস্তায় তাদেরকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
আহতরা হচ্ছে- শাহীন আহমদ (২২) এবং আবুল কালাম আসিফ (১৮)। এর মধ্যে আসিফ কলেজে অধ্যয়নরত এবং শাহীন কলেজের সাবেক শিক্ষার্থী। তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এর জের ধরে সোমবার রাতে জালালাবাদ কলেজ এবং পাশের শিশু ক্লিনিক ও হাসপাতালে ভাংচুর চালিয়েছে একদল যুবক। এলাকাবাসীর ধারণা তাদের উপর হামলার জের ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে কলেজ ও হাসপাতালে হামলা চালিয়েছে।
এ ঘটনার পর আগামী ৩দিনের জন্য জালালাবাদ কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার কলেজ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাকি চৌধুরী।
কলেজ কর্তৃপক্ষ জানায়- সোমবারের দুটি ঘটনায় কলেজের পরিস্থিতি কিছুটা থমথমে। এর জন্যই আগামী তিনদিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed