Main Menu

সিলেটে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। ২৪ থেকে ২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কেজিতে একলাফে বেড়েছে ১৫/১৬ টাকা। কয়েকদিনের মধ্যে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাংলাদেশে আমদানিকৃত পেঁয়াজের বড় অংশ আসে ভারত থেকে; কিন্তু ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য আমদানিতে বেশি দাম পড়ছে।
একটি সূত্র জানায়, ভারতে বন্যার অজুহাত সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনের নেতারা বলছেন, একটি সংঘবদ্ধ চক্র পেঁয়াজের দাম বাড়াচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে এ দাম বাড়ানো হচ্ছে।
সোমবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পেঁয়াজ বিক্রি হয় ৩৮ টাকা কেজি দরে। রাতে পাইকারি দোকানে পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকা দরে। এছাড়া, খুচরা দোকানে বিক্রি করা হয় আরো বেশী দরে। গত ৩/৪ দিন আগেও সিলেটে পেঁয়াজ ২৪/২৫ টাকা দরে বিক্রি হয়। আকস্মিক মূল্য বৃদ্ধির কারণে নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে।

 

Share





Related News

Comments are Closed