রজব আলী খান আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রজব আলী খান আর নেই (ইন্না…….রাজিউন)। সোমবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। রজব আলী খান দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের সেবায় নিবেদিত। তিনি নগরীর কাজি ইলিয়াস এলাকার বাসিন্দা।
রজব আলী দৃষ্টি প্রতিবন্ধি হয়েও ১৯৯৫ সালে এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টার তাঁর প্রতিষ্ঠানের দৃষ্টিপ্রতিবন্ধী কিশোর কিশোরীরা সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে এসেছে এবং উদীচীর প্রতিবছরে গণসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছে।
সিসিক মেয়র আরিফের শোক
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি এবং গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব রজব আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।
এক শোক বার্তায় মেয়র বলেন, স্নাতক ডিগ্রী অর্জনকারী রজব আলী নীজে একজন দৃষ্টি প্রতিবন্ধি। তার জীবদ্দশায় তিনি অন্যন্য দৃষ্টি প্রতিবন্ধিদের দেশ ও সমাজের বোঝা না হয়ে দৃষ্টি প্রতিবন্ধিরাও যে দেশ ও সমাজের জন্য কিছু একটা করতে পারে সে লক্ষ্যে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন। এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। রজব আলীর মৃত্যু সিলেট সহ সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধিদের অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed