তাহিরপুরে পাওয়া গেছে সেই পর্যটকের লাশ
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের ডিসি নীলাদ্রী লেকে ডুবে যাওয়া সেই পর্যটক ওয়াহিদ পলিনের লাশ খুঁজে পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৮টায় লেকের মধ্যখানে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে তারা।
টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট শাকিল আহমেদ জানান, নিখোঁজের পর থেকে গত দু-দিন পুলিশ, বিজিবি ও ডুবুরীদল প্রানপন চেষ্টা চালিয়ে লেকের পানিতে ডুবে যাওয়া নিখোঁজ পলিনের সন্ধ্যান পায়নি। যে স্থানে পলিন নিখোঁজ হয়েছে সে স্থান থেকে প্রায় ৩০ গজ দুরে লাশ ভেসেঁ উঠেছে আজ সকালে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত ওয়াহিদ পলিন (২৮) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাংলাজুর গ্রামের মোস্তোফা কামালের ছেলে। পলিন ঢাকা বসুন্ধধরা গ্রæপে চাকুরী করতেন। মিরপুর ১৪ এর ডেসকো কোয়াটারে বসবাস করেন। গত শুক্রবার সকালে সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলার উদ্যোশে রওনা হয়ে ট্যাকের ঘাটের নীলাদ্রী, বারেকটিলা টাংগুয়ার হাওর সহ বিভিন্ন পর্যটন ষ্পট ঘুরে রাতে ট্যাকেরঘাটে অবস্থান করে ওয়াহিদ পলিন সহ তার ৫জন বন্ধু। শনিবার দুপুর ২টার দিকে ওয়াহিদ পলিন, রশনি নাহার, নাহিদ, কিশোরী ফেরদৌস বাধঁন সহ সবাই মিলে নীলাদ্রী লেকে গোসল করতে নামে। সাতার না জানায় পলিন লেকের কাছেই গোসল করে। এক পর্যায়ে অসাবধানতা বসত গভীর জলে তলিয়ে যায়।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed