Main Menu

সিলেটে হোটেল শ্রমিক ইউনিয়নের র‌্যালি-সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার বিকেল ৫টায় সিলেট নগরীর কোর্ট পেয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে এক বিশাল র‌্যালি বের হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ ছাদেক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি নুরুল হুদা সালেহ।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ও মহানগরের যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট জাহাঙ্গির আলম, জাতীয় ছাত্রদল শাবি শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন (আল আমিন), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ময়না মিয়া, যুগ্ম সম্পাদক এম সফর আলী খান, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, জেলা সদস্য রফিকুল ইসলাম উজ্জ্বল, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ইমান আলী। আরো উপস্থিত ছিলেন রমজান আলী পটু, আইবুর রহমান, সুরুজ আলী, জয় মহাত্ব কর্মী, নাজমুল হোসেন , আবুল কালাম আজাদ সরকার ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি নুরুল হুদা সালেহ বলেন, হোটেল শ্রমিকদের বেতন মাসিক ১০ হাজার টাকা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও ছুটি বাস্তবায়নে শ্রম আইন বাস্তবায়নে আন্দোলন জোরদার করুন।

 

Share





Related News

Comments are Closed