সিলেটে মজুরি বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মজুরি বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে সিলেটর ২২ টি চা বাগানের শ্রমিকরা।
রোববার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিম চা বাগান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এসময় তারা বলেন, দৈনিক ৮৫ টাকা মুজরি পেয়ে তারা উর্ধমূল্যের বাজারের জন্য না খেয়ে থাকতে হচ্ছে। চাইলেও সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছেন না।
মিছিলে ২২ চা বাগানের শ্রমিকরা অংশ নেন। তাদের সাথে চা বাগানের সরদার, জোগালি সরদারসহ নিম্ন আয়ের অন্যান্যকর্মীরাও যোগ দেন। মিছিল নিয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে সভা করেন চা শ্রমিকরা। তারা বলেন, চা শ্রমিক ইউনিয়নের সাথে চুক্তির নামে চা শ্রমিকদের সাতে প্রতারণা করা হচ্চে। বছরের পর বছর মজুরি বাড়ছে না। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবাও পাচ্ছেন না চা শ্রমিকরা।সরদার, জোগালি সরদারসহ অন্যান্য কর্মীদেরও মজুরি বাড়ানো হচ্ছে না। চা শ্রমিকদের প্রতি সরকার সদর না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে তারা বলেন, প্রয়োজন সারাদেশের চা শ্রমিকরা একসাথে কর্মবিরতিতে যাবে।
রতিলাল কালোয়ারের সভাপতিত্বে সভায় অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও সাবেক ভ্যালি সভাপতি শ্রীবাস মোহালি।এসময় সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ তাদের হয়ে সরকারের সাথে কথা বলার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed