সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকায় রোববার ভোররাতে নিজ কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক রাজন মিয়া (৩০) ওসমানী শিশু উদ্যানে চাকুরি করতেন। তিনি ঝর্ণারপাড়ের ৯৩/এ নম্বর বাসার বাসিন্দা।
জানা যায়, যুবক রাজন মিয়ার শয়ন কক্ষে তার স্ত্রী ভোর ৫টায় ঝুলন্ত অবস্থায় তার স্বামীর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তার স্ত্রী রাণী বেগম একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সিলেট এসএমপি’র কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা আমরা বিষয়টি তদন্ত করে দেখব।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed