Main Menu

শাহজালালে ২৫ কেজি স্বর্ণসহ একজন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক ও গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

শনিবার দিবাগত রাতে জামিল আক্তার (৪৮) নামে ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস হাউস সূত্র জানায়, জামিল শরীরের নিম্নাঙ্গে বন্ধনীর মধ্যে ২৫০টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। এসব বারের মোট ওজন ২৫ কেজি। আনুমানিক দাম সাড়ে ১২ কোটি টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, জামিল সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশির পর সোনার বারগুলো পাওয়া যায়। তিনি গত ছয় মাসে মোট ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন।

আহসানুল কবীর আরো জানান, জামিলকে থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী এটিই চলতি বছরের সবচেয়ে বড় সোনার চালান। গত বছরের আগস্ট মাসে হুইলচেয়ারে করে আসা যাত্রী আতাউল মুজিবের কাছ থেকে ২৩ কেজি সোনা আটক করা হয়েছিল।

 

Share





Related News

Comments are Closed