ছাত্রলীগের জন্য হারবে আওয়ামী লীগ : জাফর ইকবাল
শাবি প্রতিনিধি: ‘শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জেতার ভালো একটা সম্ভাবনা আছে। কিন্ত যদি আওয়ামী লীগ নির্বাচনে হারে, তাহলে হারবে ছাত্রলীগের একাংশের কৃতকর্মের জন্য। এভাবে স্লোগান দিতে দিতে প্রোগামে প্রবেশ করা ঠিক হয়নি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসব ‘সিএসই কার্নিভাল ২০১৭-এর সমাপনী অধিবেশনে শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসি কার্নিভালের সমাপনী অধিবেশনে অতিথিরা বক্তব্য দেওয়ার সময় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তার নামে স্লোগান দিতে দিতে অনুষ্ঠানে প্রবেশ করে। এসময় মঞ্চে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে দু’দিনের আয়োজনের মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, হ্যাকাথন প্রতিযোগিতা, রোবটিক্স প্রতিযোগিতা এবং গেমিং প্রতিযোগিতা।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর শহিদুর রহমান, ড. রেজা সেলিম, সিইও-আইপি ভিশন রাকিবুল হাসান, সিইও- গিগাটেক সামিরা জুবেনি হিমিকা প্রমুখ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed