সিলেট ইসলামী সাহিত্য পরিষদের কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ বেতারের পরিচালক ড. মীর শাহ আলম বলেছেন, সুস্থ সংস্কৃতির বিকাশে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণের হাতিয়ার প্রশিক্ষিত যুবসমাজ। এ যুব সমাজের মাধ্যমেই এই দেশের যেমন সব বিজয় অর্জন সম্ভব হয়েছিল, তেমনিই শত বছরের সাহিত্য ও সংস্কৃতির ভীতও গড়ে উঠেছিল। এ জন্য সুস্থ সাহিত্যের প্রতি সকলকে নজর দিতে হবে।
শনিবার দুুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট ইসলামী সাহিত্য পরিষদ আয়োজিত কমিটি গঠন বিষয়ক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট ইসলামী সাহিত্য পরিষদের আহবায়ক শাহিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক ও দি নিউ ন্যাশনের সিলেট প্রতিনিধি এসএ শফি, বিশিষ্ট লেখক সৈয়দ আসলাম হোসেন। বক্তব্য রাখেন, পরিষদের সদস্য আব্দুল আজিজ, এমএ ওয়াহিদ চৌধুরী, হাবিবুর রহমান, জাকির হোসেন, মাজেদ আহমদ সামি, সাহেদুর রহমান সোহাগ, এম.এ ওয়াহিদ চৌধুরী, সুহেল আহমদ, কামাল উদ্দিন, হানিফ হক সুমন প্রমুখ।
আলোচনা সভা শেষে শাহিনুর রহমান চৌধুরীকে সভাপতি ও মাজহারুল ইসলাম জয়নালকে সেক্রেটারী করে পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed