Main Menu

ওসমানীনগরে বিষপানে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ওসমানীনগরে বিষপানে আব্দুর গফুর (১৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুৃর গ্রামের মৃত লেচু মিয়ার পুত্র।
শুক্রবার বিকেলে আব্দুল গফুর বিষপান করলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য সাহেন আহমদ বলেন, গফুর ঘটনার দিন বিকালে বক পাখি শিকারের জন্য আনা কেমিক্যালযুক্ত তরল পদার্থ (পটাশ) খেয়ে পেটে ব্যাথায় চিৎকার শুরু করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে শক্রবার সন্ধ্যায় চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed