Main Menu

এম এ খানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল ৬ আগস্ট রোববার সাবেক নৌবাহিনীর প্রধান ও যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী। তিন দশক আগে এই দিনটিতে তিনি জীবনের শেষ মুহুর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন। তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের মাজারে পুষ্টস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত।
মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খানের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুরে বাদ যোহর এক মিলাদ মাহফিল ও দুস্তদের মধ্যে শিরণী বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বাদ আছর হযরত শাহজালাল রহ. মাজারে মিলাদ মাহফিল ও দুস্তদের মধ্যে শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয় স্বজন শুভাকাঙ্খী সহ সবাইকে দরগাহে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খানের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও হযরত শাহপরাণ রহ. মাজারে বাদ আছর বিশেষ মোনাজাত ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ কামাল রহ. মাজারেও মিলাদ মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে। বগুড়া বায়তুর রহমান মসজিদে এই দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনী এ দিনটি উপলক্ষ্যে ঢাকার মরহুমের মাজারে পু®পস্তবক অর্পণ, ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনার বিভিন্ন নৌ-ঘাটিতে মিলাদ মাহফিলে আয়োজন করা হবে।
এছাড়া বেগম এম এ খান কর্তৃক প্রতিষ্ঠিত সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের দেশব্যাপী বিভিন্ন শাখায় বিশেষ দোয়া দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। এই দিনটি উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা করে এম এ খান স্মৃতি পরিষদের আয়োজনে পবিত্র মক্কা শরীফে বিশেষ মোনাজাত, লন্ডনে, যুক্তরাষ্ট্রে ও মালয়েশিয়ায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া মরহুমের বাসভবন মাহবুব ভবনে (বাসা-৪০, সড়ক-০৫, ধানমন্ডি আ/এ, ঢাকা) কুরআন খতম ও বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান মরহুমের আত্মীয় স্বজন সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

 

Share





Related News

Comments are Closed