Main Menu

ছাতকে বাস-কারের মূখোমূখি সংঘর্ষে নিহত ১

ছাতক প্রতিনিধি: ছাতকে দূরপাল্লার বাস ও একটি কারের মূখোমূখি সংঘর্ষে একজন নিহত ও ৩জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ৮টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় এঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা থেকে সুনামগঞ্জগামি একটি সৌদিয়া বাস ও সিলেটমূখি একটি কার সড়কের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউপির জাতুয়া বোকার ভাঙ্গা এলাকায় মূখোমূখি সংঘর্ষ ঘটে। এতে কারের যাত্রি সুনামগঞ্জ হাছনবাহার এলাকার সামছ উদ্দিনের পুত্র সাহাব উদ্দন (১৮) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এসময় কারের আরো ৩জন যাত্রি গুরুতর আহত হলে তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম পরিচয় জানা যায়নি।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহজাহান দূর্ঘটনা কবলিত গাড়ি আটক ও আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

Share





Related News

Comments are Closed