Main Menu

রাজধানীতে ৫ম তলা থেকে পড়ে পুলিশের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ লাইনসের ব্যারাকের পাঁচতলা ভবন থেকে পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল (২০) বাড়ি ময়মনসিংহে।

গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শরিফুল তিন মাস আগে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন। তিনি মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতেন।

পুলিশ লাইনের হাবিলদার হারুন অর রশিদ জানান, সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শরিফুল।

লাশ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

Share





Related News

Comments are Closed