মধ্যরাতে কেঁপে উঠলো সিলেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। বুধবার দিবাগত রাত ১২টা ১৮ মিনিটের দিকে সিলেট নগরী ও আশপাশের এলাকায় এ ভূকম্পন অনূভূত হয়। ৫.১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্য বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। নড়ে উঠে নগরীর বহুতল ভবনগুলো। তবে কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক গণেন্দ্র চন্দ্র দাশ ভূমিকম্প অনূভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের মণিপুর রাজ্যে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.১। বাংলাদেশে রাত ১২টা ১৮ মিনিটে এটি অনুভূত হয়।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed