গলাচিপায় বাবা-মা-মেয়েকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা।
নিহতরা হলেন- দিনমজুর মো. দেলোয়ার মোল্লা (৫৫) তার স্ত্রী পারভিন আক্তার (৪২) ও তাদের মেয়ে কাজলী আক্তার (১৫)।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের চৈয়ালবনিয়া গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকার চৌকিদার মো. হেলাল সিকদার জানান, গ্রামের মোল্লাবাড়ি নির্জন এলাকায়। বুধবার সন্ধ্যায় ওই বাড়ির দেলোয়ার মোল্লার ঘরের দরজা খোলা ও হাঁস-মুরগি ডাকাডাকি করছিল দেখে পাশের এক মহিলা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের বাড়িতে খবর দেয়। লোকজন ঘরে ঢুকতেই দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর পাঠায়।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি ওসি মো. জাহিদুল ইসলাম জানান, দেলোয়ার মোল্লা ঢাকায় থাকতেন। তিন বছর আগে দেলোয়ার দম্পতি দত্তক নেওয়া মেয়ে কাজলীকে নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রামের বাড়ি চৈয়ালবনিয়া আসেন। মঙ্গলবার রাতের যেকোন সময় অজ্ঞাতরা ঘরে ঢুকে ধারলো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে তাদের হত্যা করে। স্থানীয় ইউপি সদস্য সবুজ মিয়ার দেওয়া খবরে খাটের উপর গৃহকর্তা ও তার স্ত্রীর লাশ এবং মেয়ের লাশ বারান্দায় পাওয়া গেছে বলে জানান তিনি।
গলাচিপা থানার উপপরিদর্শক মো. জাকারিয়া বলেন, ঘরে চৌকির ওপর মশারির ভেতরে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পরে ছিল। মৃতদেহগুলো থেকে গন্ধ ছড়াচ্ছিল।
খবর পেয়ে পটুয়াখালী থেকে অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান ঘটনাস্থলে এসেছেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
জমিজমা নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের জেরে অথবা একটি খুনের ঘটনায় দেলোয়ার ও তার স্ত্রী স্বাক্ষ্য দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed