Main Menu

রাজনগরে টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

মৌলভীবাজার সংবাদদাতা : জেলার রাজনগর উপজেলার শাহাপুরে সড়ক দূর্ঘটনায় খেয়াঘাটবাজার কেজি স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্রী নাইমা বেগম (৮) নিহত হয়েছে। সে ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের প্রবাসী জাহাঙ্গির আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টায় স্কুল ছুটি হলে স্কুলের লেগুনা গাড়িতে করে সহপাঠিদের সাথে বাড়ি ফিরছিল নাইমা। শাহাপুর গেলে অরক্ষিত গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করতেই শেরপুর থেকে আসা বিপরীতগামী একটি টমটম এসে তাকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে প্রচুর রক্তক্ষরণ ও মগজ ছিটকে বের হয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা এসে পাশর্ড়েবর্তী বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষনিক এলাকাবাসী ওই টমটম চালককে আটক করেন।

এদিকে স্কুল ছাত্রী নাইমা’র মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ এসে ভিড় করছেন তার বাড়িতে।
ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী দবীর উদ্দিন বলেন, এই ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা খুবই মর্মাহত। এ ঘটনায় ঘাতক গাড়ি চালক ও স্কুল গাড়ি চালক সমান দোষী। স্কুলের গাড়িটিতে লক করা থাকলে এ ঘটনাটি ঘটতো না। ওই স্কুলের গাড়িতে বাচ্চারা অরক্ষিত থাকে। বাচ্চাদের নামানোর সময় চালকদের আরো সচেতন হওয়াটা জরুরী ছিল।
এদিকে ঘটনার খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজনগর থানার এসআই জিয়াউল হক বলেন, নিহত ওই ছাত্রীর পরিবার ওই চালককে ক্ষমা করে দিয়েছেন। চালকের অভিভাবকগণ এসে তাকে নিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed