সিলেটে পরকীয়া প্রেমিক জুটি আটক
বিশেষ সংবাদদাতা: সিলেটে অভিযান চালিয়ে পরকীয়া প্রেমিক জুটিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টায় নগরীর শাহজালাল উপশহর থেকে তাদের আটক করা হয়। এসময় তারা উপশহরের ১৮নং রোডের ৫নং সালেহা ভিলায় একসাথে অবস্থান করছিল।
আটক সেলিম চৌধুরী (৪৫) বিয়ানীবাজার উপজেলার রামদা বাজারের উজানডাকি’র মৃত গৌছ উদ্দিন (ফখই মিয়া)’র পুত্র এবং আটক রোজিনা চৌধুরী নগরীর ৪৭ মুন্সিপাড়ার তাজিম উদ্দিন চৌধুরীর মেয়ে ও অপর এক যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী।
জানা গেছে, রোজিনার স্বামী প্রবাসে থাকার সুযোগে অপর প্রবাসী সেলিম চৌধুরীী ওরফে হেলিম চৌধুরীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে রোজিনা। স্বামী দেশে ফিরে রোজিনাকে ঘরে না পেয়ে সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সার্চ ওয়ারেন্ট মামলা করেন। আদালত রোজিনাকে খোজে বের করে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কোতোযালী থানা পুলিশ তল্লাশী অভিযান চালিয়ে জানতে পারে যে রোজিনা চৌধুরী নগরীর উপশহরস্থ ইংল্যান্ড প্রবাসী হেলিম চৌধুরীর বাসায় অবস্থান করছে। একই সাথে দুজনের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার তাদেরকে জেলা কালেক্টরেটটর নির্বাহী ম্যাজিষ্ট্রট-১ ইশতিয়াক আহমদের আদালতে হাজির করা হয়। আদালত রোজিনা চৌধুরীকে নিজ জিম্মায় ও সেলিম চৌধুরীকে জরিমানার মাধ্যমে মুক্তি দেন।
সিলেট কোতোয়ালী মডেল থানার এসআই ফয়েজ অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের নামে আদালতের সার্চ ওয়ারেন্ট ছিল। আদেশ অনুসারে তাদের খোঁজে বের করে আদালতে সোপর্দ করা হয়।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনাRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে অসহায় অবস্থায় পাওয়াRead More



Comments are Closed