Main Menu

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর, ডেন্টালে ৩০ নভেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষার জন্য দিন ঠিক করা হয়েছে ৩০ নভেম্বর।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী ১ সেপ্টেম্বর থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করেন।

তিনি বলেন, ‘কিছু চিহ্নিত কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত এবং নিরীহ অভিভাবকদের সাথে প্রতারণা করে। এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।’

মেডিকেল শিক্ষার মান নিয়ে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘ মান বজায় না রাখলে বা নীতিমালা না মানলে সরকার বেসরকারি মেডিকেল কলেজ বন্ধে অভিযান অব্যাহত রাখবে। তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর নজর রাখবে।’

Share





Related News

Comments are Closed