শমশেরনগর চা বাগানে ডাকাতি, ৩ লাখ টাকার মাল লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে চা বাগান অফিসের প্রধান কর্মচারীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।
শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ সদস্যের মুখোশধারী ডাকাত দল এ চা বাগানের অফিসের প্রধান কর্মচারী আ জ ম শোয়েবের বাসায় প্রবেশ করে প্রথমে রাত্রীকালীন পাহারদারকে হাত মুখ বেঁধে ফেলে। পরে বসত ঘরের পিছনের দরজা ভেঙ্গে ডাকাতদল ভিতরে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে আলমারীসহ সব কিছু তছনছ করে।
বাসার মালিক আ জ ম শোয়েব জানান, আলমারী, চেষ্ট অব ড্রয়ার ভেঙ্গে নগদ প্রায় ৪০ হাজার টাকা, তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ছয়টি মুঠোফোন লুটে নেয়। বাসায় অতিরিক্ত টাকা না থাকায় ক্ষোভে ডাকাতদল ঘরের ল্যাপটপসহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী ভেঙ্গে ফেলে।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ও উপ সহকারী পরিদর্শক আয়াছ মাহমুদ বুধবার সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
সহকারী পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বলেন, ঘটনার জোর তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এটি ডাকাতি না বড় ধরনের চুরি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed