কমলগঞ্জে লাঘাটা ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিখোঁজের দুদিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের লাঘাটা ছড়ার সুইচ গেইট এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী সোনা মনি সিংহ (৩৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সোনা মনি সিংহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কালারায় বিল গ্রামের মৃত যাদব সিংহ এর ছেলে।
আলীনগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য নরেন্দ্র সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার (১ আগষ্ট) সকাল ৮ টার দিকে গরু নিয়ে হলদিয়া হাওয়রের নারায়ন দিঘীর পাড়ে গেলে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজির পরও তাকে না পেয়ে মঙ্গলবার রাত ৯টায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয় (জিডি নং ৪৬/০১/১৭)। বুধবার সকালে লাঘাটা ছড়ার সুইচ গেইট এলাকায় পানির মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তার আত্নীয় স্বজনকে খবর দিলে তার আত্নীয়স্বজন পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ও অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশের এসআই আজিজুর রহমান ও পিএসআই ফরিদ মিয়া লাশের সুরত হাল তৈরী করে বুধবার সকাল সাড়ে ১১টায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বুঝা যাবে এটা হত্যা নাকি দূর্ঘটনা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed