Main Menu

সিলেটে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালবাজারের বাগদাদ হোটেলের নিচ থেকে ১৬০ পিস ইয়াবা ও হেরোইনসহ মঞ্জুর আহমদ (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটক মঞ্জুর দক্ষিন সুরমা উপজেলার ৫৮নং ঝালোাপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
তিনি জানান, আটক মঞ্জুরের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed