Main Menu

পুলিশের সাবেক আইজি আবুল মঈন চৌধুরীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, সিলেটের কৃতি সন্তান আবুল মঈন চৌধুরী আর নেই। তিনি সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাজা বুধবার ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
পুলিশের সাবেক আইজি আবুল মঈন চৌধুরী সিলেটের দক্ষিন সুরমা এলাকার ভার্থখলার মরহুম আব্দুল মতিন চৌধুরীর জ্যষ্ঠ ছেলে।

 

Share





Related News

Comments are Closed