Main Menu

“হতাশাকে জয় করতে হবে নিজের ইচ্ছা শক্তি,কাজ এবং অধ্যয়নের মাধ্যমে”

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আমেরিকান কর্নার গার্লস ক্লাবের সেশনে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অধ্যাপক শামীমা চৌধুরী বলেন, মেয়েদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনার অফুঁরান ভাণ্ডার। তাই ঘরে বাইরে নিজের মেধা, মনন ও প্রজ্ঞার উপযুক্ত ব্যবহার করে নিজেকে যোগ্যতম মানুষ হিসেবে পরিবারে, সমাজে, দেশে তথা বিশ্বে প্রতিষ্ঠিত করতে হবে। যা ইতিমধ্যে অনেক মেয়েরাই করতে পেরেছে । তিনি আরো বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল সুবিধাগুলোকে ইতিবাচক হিসেবে গ্রহণ করতে হবে। একই সময় তিনি বলেন আজকাল যোগাযোগ মাধ্যমে বন্ধু নির্বাচন করা সহজ হয়ে গেছে কিন্তু প্রকৃত বন্ধু নির্নয়ে সতর্ক হতে হবে এবং সঠিকভাবে যাচাই বাচাই করতে হবে। মেয়েদের সাথে কথোপকথনে তিনি তাদের উদ্দেশ্য বলেন হতাশাকে জয় করতে হবে নিজের ইচ্ছা শক্তি, কাজ, আত্মবিশ্বাস, মনোবল এবং অধ্যয়নের মাধ্যমে। আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাটি তাই সকলকে আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তিনি মুক্ত আলোচনায় মেয়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সোমবার (৩১ জুলাই) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্নার সিলেট গার্লস ক্লাবের আয়োজনে বিশেষ সেশনে, আমেরিকান কর্নার সিলেটের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় এবং সভাপতিত্বে মুখ্যালোচক হিসেবে তিনি উপস্থিত হয়ে মেয়েদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন, স্টেট এল্যাম্নি ইংরেজি ভাষা প্রশিক্ষক মোছাঃ আতিয়া রাসুল, সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু, সেকশন অফিসার আরফিন সুলতানা, সিল টিভির রিপোর্টার হেনা মম এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট বিজ্ঞান কলেজ, কমার্স কলেজ, মঈন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য গার্লস ক্লাবের পরবর্তী সেশন আগামি ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। উক্ত সেশন সকল শ্রেনীর মেয়েদের জন্য উন্মুক্ত।

Share





Related News

Comments are Closed