বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা রশিদ খাঁন মুন্নু আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মানিকগঞ্জে নিজের স্থাপিত মুন্নু সিটির মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী হুরুন নাহার, দুই মেয়ে ফিরোজা খান ও আফরোজা খান রিতা। বড় মেয়ের জামাই দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুন্নুর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংস সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ জানান, মুন্নুর ছোট মেয়ে দলের জেলা সভাপতি আফরোজা খান রিতা লন্ডনে ছেলের বিয়ে উপলক্ষে অবস্থান করছেন।
মঙ্গলবার সকালে বাবার মৃত্যুর খবর শোনার পরপরই সপিরবার দেশের পথে রওনা দিয়েছেন। তিনি আসার পরই মৃত্যু পরবর্তী সব কার্যকরী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
মুন্নুর মৃত্যুর খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শোকের ছাড়া নেমে এসেছে।
এর আগে মুন্নুর শারিরীক অবস্থা অবনতি হলে চলতি বছরের ২০ জানুয়ারি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর দেশে আসেন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed