Main Menu

মঙ্গলবার ও বুধবারের পাঁচটি হজ্জ্ব ফ্লাইট বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ।

এর আগে সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫ ও রাত ১১টা ৪৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

পরে আজ (মঙ্গলবার) বিকালের একটি ফ্লাইটও বাতিলের ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি বুধবার সকালের একটি ফ্লাইটও বাতিল করা হয় বলে জানানো হয়।

এ নিয়ে বিমানের বারোটি ও সৌদি বিমানের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

তবে বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ জানান, ফ্লাইট বাতিল হলেও হজ যাত্রীদের পরিবহনে কোনো সমস্যা হবে না। এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বাংলাদেশ বিমান।

Share





Related News

Comments are Closed