রাজধানীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় খাবারের লোভ দেখিয়ে শিশু তানহাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় তানহা নামে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিপন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম। এই সময় শিপনের বাসা থেকে রক্তমাখা তোয়ালে আলামত হিসাবে জব্দ করা হয়।
সংবাদ সম্মেলন আব্দুল বাতেন বলেন, তানহা তার বাবা-মায়ের সাথে বাড্ডার আদর্শনগরের মিনহাজ সাহেবের বাসায় ভাড়া থাকতেন। গত রোববার পার্শ্ববর্তী আমিন সাহেবের বাসায় জাহেদা আক্তার কলি নামে নতুন ভাড়াটিয়া আসে। গ্রেপ্তারকৃত শিপন স্ত্রীসহ জাহেদার বাসার পাশে একটি রুমে ভাড়া থাকে। শিপন ডাকাতি মামলায় ৫ বছর জেল খাটে। এখন সে দিনমজুরের কাজ করে। তার স্ত্রী একজন গার্মেন্টসকর্মী।
রোববার বিকাল ৫টায় দিকে শিশু তানহা জাহেদা আক্তার কলি নতুন বাসা থেকে শিপনের ঘরের সামনে দিয়ে নিজের ঘরে ফিরছিল। শিপন তখন খাবারের লোভ দেখিয়ে বাচ্চাটিকে ঘরে নিয়ে যায়। এরপর শিপন শিশু তানহাকে ধর্ষণ করে। এ সময় তানহা চিৎকার করলে শিপন তার গলা চেপে ধরে হত্যা করে। পরে তানহার লাশ বাসার টয়লেটে ফেলে দেয়।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর বাড্ডার আদর্শনগরী এলাকার ৩৬০ নম্বর একটি টিনসেড বাসার বাথরুম থেকে তানহা (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানহা জামালপুর জেলার প্রাইভেটকার চালক মেহেদী’র মেয়ে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed