ফেঞ্চুগঞ্জে যুবলীগের পাল্টা কমিটি নিয়ে উত্তেজনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলায় আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদনের এগারো দিনের মধ্যে পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি-পাল্টা কমিটির ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
রোববার রাতে উপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত যুবলীগের কর্মী সভায় মিজানুর রহমান বাবেলকে আহবায়ক ও মোঃ মহসিন মিয়া, রাজীব মুর্শেদ রাজু, আবদুল্লাহ আল সায়মন, আতিকুর রহমান আতিক, সুহেল আহমদ ও হাবিবুল ইসলাম সাকিবকে যুগ্ম-আবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুলের কেএম টিলাস্থ বাসভবন প্রাঙ্গঁনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল। আব্দুল্লাহ আল সায়মনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতাএনামুল হক, শিব্বির আহমদ, এবিএম কিবরিয়া ময়নুল, আব্দুল মতিন, নাসির উদ্দিন টুকু খান ও জয়নাল আবেদীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদরুল আলম, তরিকুল ইসলাম ময়না, নাজমুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল আমীন, রাসেল আহমদ, সুহেল আহমদ ও আতিকুর রহমান আতিক। কর্মী সভায় বক্তারা অভিযোগ করেন, যুবলীগের নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক ছাত্রলীগের নিস্ক্রিয় একটি জন বিচ্ছিন্ন বলয়ের কিছু লোকদের নিয়ে জেলা কমিটির অনুমোদন ছাড়াই গঠনতন্ত্র পরিপন্থীভাবে আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশীদ স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। অনুমোদিত কমিটির আহবায়ক হলেন সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু ও মাহবুবুল ইসলাম চৌধুরী।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed