Main Menu

জকিগঞ্জের ধর্ষণ আসামী হবিগঞ্জে গ্রেফতার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী মুহিবুর রহমান মুছা (২২) কে রোববার হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের আলাউদ্দিন আলুর ছেলে।
জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুহিব তার বসতঘরে এক দিনমজুরের শিশুকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৯ জুলাই শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একদল পুলিশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ বাটিশ্রীপুর গ্রামে আসামীকে গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কল্লোল গোস্বামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম ২২ ধারায় এবং আসামীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code