Main Menu

মৌলভীবাজারে নারকেল গাছ থেকে পড়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে নারকেল গাছ থেকে পড়ে সৈয়দ সাইদুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাইদুর মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী, এবং প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চাচাত ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, পৌর শহরের বেড়িরপাড় ফিরুজ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইদুর রহমান রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারকেল গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে রাস্তায় তার মৃত্যু হয়। সাইদুর আট ভাই-বোনের মধ্যে সবার ছোট।
সাইদুর রহমানের দুলাভাই মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed