Main Menu

গাজীপুরে গুলিতে সাবেক এমপির ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে সাবেক এক সাংসদের পুত্র নিহত হয়েছেন। নিহত হাবীবুর রহমান ফয়সাল মিয়া প্রয়াত সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ভাদগাতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, রিমন (২৮) নামে একজন ‘সন্ত্রাসীর গুলিতে’ ফয়সাল (২৬) মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

“আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রিমনের বাড়ি সংলগ্ন একটি নির্জন স্থানে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ছুটে গিয়ে রিমনকে দৌড়ে পালিয়ে যেতে এবং সেখানে ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed